,

মাহমুদুল্লাহ-সাকিব জুটির কাছে হারল ‘আয়নাবাজি’

aynabajiবিনোদন ডেস্ক:‘দেশসেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান তার স্ত্রী শিশিরের সঙ্গে জুটি বেঁধে কয়েকদিন আগে গিয়েছিলেন ‘আয়নাবাজি’র মাঠ কাঁপাতে। কিন্তু, জনপ্রিয় এ জুটি ‘আয়নাবাজি’র মাঠে শতক করবেন তো দূরের কথা, মাঠে নামার সুযোগ-ই পাননি। তবে, এবার স্ত্রীকে রেখে স্বতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন সাকিব।’ প্রসঙ্গত, ‘আয়নাবাজি’ মুক্তির প্রথম সপ্তাহেই সাকিব-শিশির জুটি ছবিটি দেখতে গিয়েছিলেন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স সিনেমা হলে। আর ওইদিন টিকিট না পেয়ে ফিরে আসেন তারা।

১৫ অক্টোবর বৃহস্পতিবার নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি দেখলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। চট্টগ্রামেরপাঁচতারা হোটেল র‍্যাডিসনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য ‘আয়নাবাজি’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়।

এ সময় ছবির অভিনয়শিল্পী নাবিলা, পার্থ বড়ুয়া, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও মিডিয়াপার্টনার আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান উপস্থিত ছিলেন।

আগামী ২০ অক্টোবর শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। ইতোমধ্যে ঢাকা থেকে ক্রিকেটাররা চট্টগ্রামে পৌঁছেছেন। খেলার আগে বিশ্রামের ফাঁকেসবাই মিলে সদ্যমুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিটি দেখে নিলেন।

ছবি প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘আমি বলবো, একেবারে আলাদা রকমের গল্প। সবাই ছবিটি খুব এনজয় করবে, যারা দেখেছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। আর যারা দেখেননি, তারা হলে গিয়ে দেখবেন বলে আমি আশা করছি।’

মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন, ‘আমাদের দেশে ভালো মানের ছবি হওয়া উচিত। আশা করছি, এ রকম আরো ভালো ছবি তৈরি হবে ও আমরাও সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখতে পারবো।’

আয়নাবাজি ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন এবং প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটার্স। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আনকাট সেন্সর পাওয়া ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট ব্যান্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে