,

জেনে নিন হাড়কে দূর্বল করে ফেলে যে ৫টি খাবার

29099-boroঅনলাইন ডেস্ক : হাড় বা অস্থি হলো দেহের মূল কাঠামো। এই কাঠামো পুরো মানবদেহের ভার বহনে সহায়তা করে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬টি। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার আর সবচেয়ে ছোট হাড় হলো কানের ভেতরের হাড়।

হাড় বা অস্থি হচ্ছে একধরণের জীবন্ত কোষ। নিয়মিত পুরোনো হাড় ক্ষয় হয়ে নতুন হাড় গঠন করাই শরীরের নিয়ম। কিন্তু একটি নির্দিষ্ট বয়সের পর পুরনো হাড়ের ক্ষয় বেড়ে যায় এবং নতুন হাড় গঠন কমে যায়। ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। হাড়ের এই দুর্বলতা বাড়াতে বয়সজনিত কারণের পাশাপাশি কিছু খাবারও দায়ী। এই ধরণের খাবার গুলো এড়িয়ে চললে হাড় ক্ষয় কিছুটা হলেও কমানো সম্ভব। আসুন দেখে নেয়া যাক হাড়কে দূর্বল করে ফেলে এমন ৫টি খাবারের তালিকা।

লবণ:-
লবণ, হাড়ের থেকে ক্যালসিয়াম শুষে নেয় এবং হাড় দুর্বল করে ফেলে। পুষ্টিবিদগণের মতে, প্রতি ২৩০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করলে শরীর থেকে ৪০ মিলিগ্রাম ক্যালসিয়াম হারাতে হয়। একটি গবেষণায় দেখা গেছে যে মেনোপজের পর যে সব নারীরা অধিক লবণযুক্ত খাবার গ্রহণ করেছেন তাদের হাড় ক্ষয়ের পরিমাণ অন্যান্যদের তুলনায় বেশি। তাদের হাড়ে মিনারেলের পরিমাণও কম পাওয়া গেছে অন্যদের তুলনায়।

কোমল পানীয়:-
যাদের একদিনও কোমল পানীয় না খেলে চলে না তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে কোমল পানীয় হাড়ের জন্য অত্যন্ত বিপদজ্জনক। কোমল পানীয়ের ঝাঁঝে প্রচুর পরিমাণে ফসফোরিক এসিড থাকে। ফসফোরিক এসিড হাড়ের ক্যালসিয়ামকে মুত্রত্যাগের মাধ্যমে শরীর থেকে বের করে ফেলে। কোমল পানীয় তৃষ্ণা মেটাতে পারলেও এতে দুধ বা জুসের মতো পুষ্টি উপাদান নেই এবং এটা হাড়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই কোমল পানীয় এড়িয়ে চলাই ভালো।

ক্যাফেইন:-
হাড়ের জন্য আরেকটি ক্ষতিকর খাবার হলো ক্যাফেইন। আমরা নিয়মিত চা ও কফি পান করি। এই চা/কফি থেকেই প্রতিদিন প্রচুর পরিমাণে ক্যাফেইন গ্রহণ করে শরীর। ক্যাফেইনও লবণের মতো হাড়ের থেকে ক্যালসিয়াম শুষে ফেলে। প্রতি ১০০ মিলিগ্রাম ক্যাফেইন (মাঝারি এক মগ চা/কফি) গ্রহন করলে হাড় থেকে ৬ মিলিগ্রাম ক্যালসিয়াম কমে যায়। তাই নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি চা/কফি পান না করাই ভালো। দিনে এক/দুই কাপের বেশি চা/কফি খাওয়া উচিত নয়।

অ্যালকোহল:-
অ্যালকোহলকে “ক্যালসিয়াম ব্লকার” বলা হয়ে থাকে। অ্যালকোহল হাড়ের জন্য উপকারী উপাদানগুলোকে নষ্ট করে ফেলে। হাড়ের নতুন কোষ গঠনেও বাধা দেয় অ্যালকোহল। নতুন হাড় গঠন প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। তাই অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে ভাঙ্গা হাড় জোড়া লাগাতেও সমস্যা হয়।

চিনিযুক্ত খাবার:-
অতিরিক্ত চিনিযুক্ত খাবার হাড়ের থেকে ক্যালসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেল গুলো শুষে নেয়। মিনারেল ও ক্যালসিয়ামের ঘাটতির ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় এবং হাড় ক্ষয় বেড়ে যায়। তাই খাবার তালিকা থেকে চিনিযুক্ত খাবার কমিয়ে ফেলে বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যেমন ফল-মূল রাখা উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা