,

ক্ষমা চাইলেন আফ্রিদি, মিয়াঁদাদের বক্তব্য প্রত্যাহার [ভিডিও]

afridi-javedস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবং অলরাউন্ডার শহিদ আফ্রিদির মধ্যে বেশ কিছুদিন হলো বাগযুদ্ধ চলছিল।

আফ্রিদি টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং করেছেন মিয়াঁদাদ এমন অভিযোগ তোলার পর বেশ ক্ষেপেছিলেন আফ্রিদি। মিয়াঁদাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানোর হুমকি দিয়েছিলেন আফ্রিদি।

তবে সেই দ্বন্দ্ব আপাতত শেষ। দুজনেই মধ্যে শুরু হওয়া দ্বন্দ্বের অবসান হয়েছে। জাভেদ মিয়াঁদাদ তার বক্তব্য প্রত্যাহার করার পর তার কাছে ক্ষমা চেয়েছেন আফ্রিদি। খবর ডনের।

শনিবার একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে মিয়াঁদাদকে তার বক্তব্য প্রত্যাহার করার জন্য ধন্যবাদ জানান আফ্রিদি।

মিয়াঁদাদকে উদ্দেশ করে আফ্রিদি বলেন, আপনি আমার সিনিয়র। আমি কখনও চাই না আপনি আমার কাছে ক্ষমা চান। আপনি বক্তব্য প্রত্যাহার করেছেন এটাই আমি এবং আমার ভক্তদের জন্য বড় পাওয়া।

মিয়াঁদাদ বলেন, আফ্রিদি আমার পাশে বসেছে এটা খুবই সন্তোষজনক বিষয়। তার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই।

আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়ে মিয়াঁদাদ বলেন, সে যদি আমার কোনো মন্তব্যে কষ্ট পেয়ে থাকে তাহলে সেই মন্তব্য আমি প্রত্যাহার করে নিলাম।

এদিকে, গত ১২ অক্টোবর জাভেদ মিয়াঁদাদের বেয়াই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ক্রিকেটারকে আফ্রিদিকে হুমকি দেন বলে ভারতের একাধিক পত্রিকার খবরে বলা হয়। এনিয়ে বেশি বাড়াবাড়ি না করতে এবং চুপ থাকতে আফ্রিদিকে শাসান দাউদ। চুপ না থাকলে ফল ভালো হবে না বলে হুমকি দেয়া হয় আফ্রিদিকে। আর তাতেই নাকি চুপসে গেছেন পাকিস্তানের এ অলরাউন্ডার।

https://www.facebook.com/dawndotcom/videos/10157647893830442/

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা