,

চোলাই মদপানে রাজশাহীতে ৬ জনের মৃত্যু

rajshai1নিউজ ডেস্ক : রাজশাহীতে পুজোৎসবে দেশীয় চোলাই মদপানে ৬ জন মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অন্তত ২০ জন। গত তিনদিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন: নগরীর ফুদকীপাড়া এলাকার স্বপনের ছেলে দীপজল (২০), কুমার পাড়া এলাকার অজিতের ছেলে রতন (৫০), হেতেম খাঁ এলাকার কাশিনাথের ছেলে সুখেন (৪৫), রাজাহাতা এলাকার গোপালের ছেলে শ্রী প্রভাত (৪০), মুন্সিডাঙ্গা এলাকার নাডু এবং ডিঙ্গাডোবা এলাকার মটকু ডোম।

রামেক হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, আজ শনিবার সকালে কুমার পাড়া এলাকার অজিতের ছেলে রতন মারা গেছেন। অন্যদের মধ্যে প্রভাত মারা গেছেন গত বৃহস্পতিবার সকালে এবং শুক্রবার মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ২০ জন। তারাও মদপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন।

জানা যায়, বিজয়া দশমীর মিছিলের আগে বেশ কয়েকজন মিলে চোলাই মদ পান করেন। এরপর মিছিল শেষে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত দু’দিনে তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা