,

রুশ অস্ত্রে চীন-পাকিস্তানকে রুখে দেওয়ার পরিকল্পনা ভারতের

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ এশিয়ায় চিরশত্রু প্রতিবেশি দেশ পাকিস্তান এবং বৈরী দেশ চীনকে রুখতে ‘দীর্ঘদিনের বন্ধু’ রাশিয়ার সঙ্গে বড়সড় প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করল ভারত। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যে মিসাইল সিস্টেম, সামরিক হেলিকপ্টার এবং রণতরী নিয়ে চুক্তিগুলো সম্পন্ন হয়েছে।

2a7c2066bd50185c2948b8c85314f2ac-58022fae2e9ef

ব্রিকস সম্মেলন শুরু হওয়ার আগেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের সংবাদমাধ্যমগুলো জানায়, বৈঠকে সন্ত্রাস দমন থেকে শুরু করে প্রতিরক্ষা, পরমাণু বিদ্যুৎ, পরিকাঠামো সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

পুতিনের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল বিশেষজ্ঞ মহল। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে তো বটেই। দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম পছন্দের সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হল পুতিনের দেশ। এবারও মস্কোর দিকে তাকিয়ে ছিল নয়াদিল্লি। হতাশ করেনি রাশিয়া।এই বৈঠকের পরই দুই দেশের মধ্যে কয়েক শ’ কোটি টাকা মূল্যের একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চীন ও পাকিস্তান থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে ও নিজেদের আকাশসীমাকে নিরাপদ করতে বেশ কিছুদিন ধরেই অত্যাধুনিক ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে ইচ্ছুক ছিল ভারত। চুক্তি অনুযায়ী, রাশিয়া থেকে পাঁচটি এই সিস্টেম কিনতে চলেছে ভারত। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার কোটি টাকা) মূল্যের ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ভূমি থেকে আকাশ (স্যাম) মিসাইল সিস্টেম চুক্তি স্বাক্ষর করল দুই দেশ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই সিস্টেমগুলি চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে। প্রসঙ্গত, ভারত হল দ্বিতীয় দেশ যাকে রাশিয়া এই অত্যাধুনিক প্রযুক্তি বিক্রি করেছে। এর আগে চীন ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই সিস্টেম কিনেছে।

প্রতিরক্ষার ক্ষেত্রে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে আরও একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে এদিন। ঘোষণা অনুযায়ী, ভারতীয় নৌসেনার জন্য চারটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করবে রাশিয়া।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম প্রতিরক্ষাসূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রজেক্ট ১১৩৫৬-এর আওতায় ভারতকে ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-শ্রেণির গাইডেড-মিসাইল স্টেলথ ফ্রিগেট কিনবে ভারত। চুক্তি অনুযায়ী, দুটি রাশিয়া থেকে আসবে। বাকি দুটি রুশ প্রযুক্তির সহায়তায় তৈরি হবে ভারতে।

পাশাপাশি, অত্যাধুনিক সামরিক অ্যাটাক হেলিকপ্টার ‘কামোভ-২২৬টি’ যৌথভাবে তৈরি করবে দুই দেশ। এক্ষেত্রে ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অত্যাধুনিক এই হেলিকপ্টারের ২০০টি ইউনিট নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের ইচ্ছা, কামোভ হাতে এলে, বুড়ো হয়ে যাওয়া চিতা ও চেতক হেলিকপ্টারকে বসিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে