,

‘আমার স্ত্রীর জায়গা বাড়ির রান্নাঘরে’

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি’র স্ত্রী তাকে নিয়ে যে সমালোচনা করেছেন তার জবাবে মি. বুহারি বলেছেন, তার স্ত্রীর জায়গা হল তার বাড়ীর রান্নাঘরে।তিনি আরও বলেন, “আমি জানি না আমার স্ত্রী কোন দলকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তার জায়গা আমার রান্নাঘর, লিভিং রুম এবং অন্যান্য রুমে”।

12-1

জার্মানি সফররত মি. বুহারি এই কথাগুলো যখন উচ্চারণ করেন তখন তার পাশেই দাড়িয়ে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন নারী জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল।

এর আগে, বিবিসি’তে দেয়া এক সাক্ষাৎকারে, আইশা বুহারি, হুঁশিয়ারি দিয়ে বলেন যে, তাঁর স্বামী, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, সরকারে কোনও পরিবর্তন না আনলে তিনি আগামী নির্বাচনে তাঁকে সমর্থন করবেন না।

প্রেসিডেন্টের সমালোচনা করে ফার্স্টলেডি বলেছিলেন, সরকারে পরিবর্তন না আনলে তিনি সমর্থন করবেন না স্বামীকে।

মিসেস বুহারি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন, তাদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না। ফার্স্ট লেডির ভাষ্য, সরকার ছিনতাই হয়ে গেছে।

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচিত হন বুহারি। দেশে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ব্যাপারে যে অসন্তোষ রয়েছে, ফার্স্ট লেডির বক্তব্যেই তারই ইঙ্গিত মেলে।

আয়েশা বলেন, ‘আমি বাইরে যাব না। আর তার পক্ষে প্রচার চালাব না। আগের মতো কোনও নারীকে ভোট দিতে বলব না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে