,

অল-ইতালিয়ান লড়াইয়ে কন্তের হাসি

স্পোর্টস ডেস্ক : লড়াইটা শুধু চেলসি ও লেস্টার সিটির মধ্যেই ছিল না। লড়াইটা ছিল দুই দলের দুই ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে আর ক্লদিও রানিয়েরির মধ্যেও।দুই কোচের ট্যাকটিক্যাল লড়াইয়ে অবশ্য বেশ বড় ব্যবধানেই জয়ী হলেন কন্তে।স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন লেস্টারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কন্তের চেলসি। চেলসির হয়ে একটি করে গোল করেছেন দিয়েগো কস্তা, এডেন হ্যাজার্ড ও ভিক্টর মোসেস।

celsi1476541953

নিজেদের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসান কস্তা। কর্নার থেকে আসা বলে ফ্লিক করেন নেমানজি ম্যাটিক। সেই ফিল্কে বল পেয়ে জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন কস্তা।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। ২৫ গজ দূরে পেদ্রো শুয়ে পড়ে বল বাড়ান হ্যাজার্ডের উদ্দেশে। বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোলে স্কোরলাইন ২-০ করেন বেলজিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে লেস্টার, কিন্তু পারেনি। উল্টো ৮০ মিনিটে মোসেস স্কোরলাইন ৩-০ করে ফেললে অতিথিদের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা