,

ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে আলেপ্পো, সুইজারল্যান্ডে বসছেন বিশ্বনেতারা

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়া যুদ্ধের সমাপ্তি টানতে সুইজারল্যান্ডে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। এ মাসে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করার পর এই প্রথম সিরিয়া প্রসঙ্গে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ffb52ef92b4ec234c3ccb99cb7195d34-58021a6091001

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘের রাশিয়ার দূত ভিটালি চুরকিন জানান, এই আলোচনার উদ্দেশ্য যে রাষ্ট্রগুলো সিরিয়ার অস্ত্রবিরতিতে বিরোধী দলগুলোর হস্তক্ষেপ চান তাদের সমর্থন পাওয়া।

কেরি এবং লাভরভের এই বৈঠকে তুরস্ক, সৌদি আরব ও কাতারের কূটনীতিবিদরাও অংশগ্রহণ করবেন। এই দেশগুলো সিরিয়ার বিরোধী দলগুলোকে মদদ দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

ইরান সিরিয়া সরকারের সমর্থক হলেও সেখানকার কূটনীতিকরাও এ আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।

লাভরভ বলেন, কেরি ও অন্য সকল পক্ষ ৯ সেপ্তেম্বরের অস্ত্রবিরতি কার্যকর করতে ব্যর্থ হয়েছেন কারণ বিদ্রোহী ও বিরোধী দলগুলোর সঙ্গে আল-কায়েদা প্রভাবিত আল-নুসরা ফ্রন্টের পার্থক্য করতে পারেননি প্রেসিডেন্ট আসাদ ও অন্যান্যরা।

গত মাসে অস্ত্রবিরতি লঙ্ঘিত হওয়ার পড় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে দেয় এবং তাতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের অবনতি ঘটে।

শুক্রবার এই বৈঠক সম্পর্কে লাভরভ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি নির্দিষ্ট কোন প্রত্যাশা রাখছি না। আমরা তো এতদিনেও অপরপক্ষকে চুক্তি বাস্তবায়িত করার মতো কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা