,

এস-৪০০ ক্ষেপণাস্ত্রের যে বৈশিষ্ট্যগুলো অনন্য

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সে দেশের সংবাদমাধ্যমগুলো দাবি করে আসছে যে, রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ ট্রায়াম্ফ ভারতের আকাশকে শত্রুর প্রবেশের ক্ষেত্রে প্রায় দুর্ভেদ্য করে তুলবে। কিন্তু কীভাবে? কী কী বৈশিষ্ট্য রয়েছে এর? সংবাদমাধ্যম রেডিফ.কম-এর এ সংক্রান্ত এক প্রতিবেদন, উইকিপিডিয়া এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করা হলো।

ff3708ddfc57540a97b87d8d7c217a4e-5802164fbb0a4

এটি রাশিয়ার তৈরী সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র। এটি তিন ধরনের ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরোএ টি তৈরী করেছে। এর একটা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ৮টি স্তর রয়েছে। ৭২টি লাঞ্চারকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারে এই সিস্টেম। ৩৮৪টি মিসাইলকেও একসঙ্গে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার।

অনেকগুলি দিক থেকে আক্রমণ ছুটে এলেও এই রুশ এয়ার ডিফেন্স সিস্টেম তাকে রুখতে পারবে।এক সঙ্গে ৩০০টি টার্গেটের উপর নজরদারি চালাতে পারবে। এর স্বয়ংক্রিয় মিসাইল ব্যাটারি এক সঙ্গে ৩৬টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যভেদেও অব্যর্থ।

এস-৪০০ ক্ষেপনাস্ত্র ভারতীয় আকাশ সীমায় স্টেল্থ ফাইটার গোত্রের যুদ্ধবিমানকে প্রতিহত করতে পারবে। সীমায় স্টেল্থ ফাইটার গোত্রের যুদ্ধবিমান আকাশে নিজের অস্তিত্বকে এতটাই লুকিয়ে রাখতে সক্ষম যে সাধারণ রাডারে তা ধরা পড়ে না। তবে এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র পরিকাঠামোয় এমন এক শক্তিশালী রাডার থাকবে, যার কারণে স্টেল্থ ফাইটারও তাকে ফাঁকি দিতে পারবে না।
শুধু যুদ্ধবিমান নয়, আকাশপথে ধেয়ে আসা যে কোনও বিপদকেই রুখে দিতে পারবে এস-৪০০ ট্রায়াম্ফ। দেশের আকাশসীমার দিকে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধেয়ে এলেই এস-৪০০ ট্রায়াম্ফের স্বয়ংক্রিয় মিসাইল ব্যাটারি বা লঞ্চ প্যাড থেকে ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে মাঝ আকাশে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেবে।

অর্থাৎ এস-৪০০ ট্রায়াম্ফ ভারতের হাতে এলে চীন বা পাকিস্তানের পক্ষে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতে পরমাণু হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। চীন-পাকিস্তানের পরমাণু শক্তিধর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই রুখে দিতে পারবে এই এয়ার ডিফেন্স ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে