,

মংলা বন্দরে মিমের রাত-দিন

বিনোদন ডেস্ক :‘বেশ কিছুদিন ধরে রাত-দিন মংলা সমুদ্র বন্দরে কাটাচ্ছি। এখানে রোদে পুড়ছি এবং শত্রু পক্ষের সঙ্গে মারামারিও করছি। এভাবেই কাটছে দিনগুলি।’ আজ শনিবার দুপুরে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।মংলা বন্দরে কেন গিয়েছেন এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘এ প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে প্রেক্ষাগৃহে। তার মানে এখানে পাষাণ সিনেমার শুটিং করছি। আর শুটিংয়ের প্রয়োজনে রাত-দিন মারামারির দৃশ্যসহ নানা দৃশ্যের শুটিং করে যাচ্ছি।’

mim

তিনি আরো বলেন, ‘পাষাণ সিনেমার কাজ দারুণ হচ্ছে। আগামী ২১ অক্টোবর এ লটের শুটিং শেষে ঢাকায় ফিরব।’‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ শিরোনামের সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার ওম।ওম-মিম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন, বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা সৈকত নাসির।

 

এছাড়াও মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে।

তাছাড়া তারেক শিকদারের নির্মিতব্য ‘দাগ’ সিনেমা কাজ করছেন মিম। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি। ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-মিম ছাড়াও আরো অভিনয় করছেন আঁচল, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রফিকুজ্জামান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা