,

মেক্সিকোর মাদক সম্রাটকে ‘ফেব্রুয়ারির মধ্যে’ যুক্তরাষ্ট্রে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক :মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন গুজম্যানকে ২০১৭ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। মেক্সিকোর একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।তবে যুক্তরাষ্ট্রে হস্তান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে মেক্সিকোর আদালতে গুজম্যান আপিল করতে পারবেন। তার আইনজীবী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য এর বিরুদ্ধে আপিল করেছেন, যা এখনও নিষ্পত্তি হয়নি। তারা ‘শেষ পর্যন্ত লড়ে যাবেন’ বলেও উল্লেখ করেছেন।

eb2d24574386b94dcea24a363b968520-5801ba0c775e8

চলতি বছরের জানুয়ারিতে ‘এল চাপো’ নামেও পরিচিত ওই মাদক ব্যবসায়ীকে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর লস মোচিস থেকে গ্রেপ্তার করা হয়। এর ছয়মাস আগে তিনি দেশটির ‘সবচেয়ে সুরক্ষিত’ কারাগার থেকে পালিয়ে যান। নিজের কারাকক্ষ থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালান তিনি। এ সময় তিনি ১৩ বছরের সাজা খাটছিলেন। ১৫ বছরেরও কম সময়ে মধ্যে দ্বিতীয়বারের মতো কারাগার থেকে পালিয়ে যান গুজম্যান।
মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনার রেনাটো সেলস শুক্রবার বলেছেন, ‘তাকে হস্তান্তরের বিষয়টি শিগগিরই সমাধান হবে।’ স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘আমরা আশা করছি (গুজম্যানের হস্তান্তর) জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে।’
গুজম্যান গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে সুগঠিত ও অন্যতম ক্ষমতাশালী অপরাধী চক্রের ‘বস’ হয়ে উঠেন। এমনকি ফোর্বস সাময়িকীতে বিশ্বের শীর্ষস্থানীয় কোটিপতিদের তালিকায়ও উঠে তার নাম।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েতো তাকে দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের অঙ্গীকার করেছিলেন। যুক্তরাষ্ট্রে গুজম্যানের বিরুদ্ধে মাদক পাচার, খুনের মতো মামলা রয়েছে।তবে গুজম্যানের আইনজীবী হোসে রিফুজিও রদ্রিগেজ বলেন, ‘অনেকগুলো আপিল নিষ্পত্তির বিষয় রয়েছে। এই সময় যথেষ্ঠ নয়। ২০১৭ সালের শুরুর দিকে তাকে হস্তান্তর করতে হলে, তা করতে হবে জোরপূর্বক।’গুজম্যানের মাদকপাচার চক্র সিনালোয়া প্রতিবেশী যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত মাদক পাচার করে বলে অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে