,

থাইল্যান্ডের এই রাজার তিন রানী, তিনশ’ গার্লফ্রেন্ড

010629king_kalerkantho_picভূমিবল আদুলাদেজের মৃত্যুর পর থাইল্যান্ডের নতুন মহারাজা এখন বজিরালংকর্ণ। আর এই নতুন মহারাজাকে নিয়েই যত আশঙ্কা। রাজা বলে রাজা। গল্পে যেমন বেশ কিছু রাজাদের নামে লেখা হয়, রাজা মানেই নারী-সুরা আর অত্যাচারী, রাজা মানেই বেহিসাবে জীবন। বজিরালংকর্ণকে নিয়েও এমনই কথা শোনা যাচ্ছে। বজিরালংকর্ণের জীবনটা পুরো বেহিসাবি। ৩টি বিয়ে করেছেন। মাঝেমাঝেই অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘোরেন। বিদেশে দেশের দূত হয়ে গেছেন অর্ধনগ্ন হয়ে মদও খান অনেক পরিমাণে। ২০০৮ সালে জন্মদিনের পার্টিতে অনেক নগ্ন নারীর সঙ্গে নাচা অবস্থায় ছবি বের হওয়ার পর বিতর্কে জড়ান। এখানেই শেষ নয়। বজিরালংকর্ণ যে রাজা হিসেবে খারাপ হবেন সেটা আগেই বলেছিলেন ভূমিবল আদুলাদেজে। ভূমিবল অবশ্য তাই বলে পরম্পরা ভাঙতে চাননি। দেশের প্রধানমন্ত্রীও একই আশঙ্কা প্রকাশ করেছিলেন সাত বছর আগে।

নিয়ম মেনেই বাবার আসনে রাজার মুকুটি চড়িয়ে বসেছেন বজিরালকর্ণ। এখানেই আশঙ্কা। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো! বজিরালকর্ণকে অনেকেই পাগলা রাজা বলে ডাকছেন। নতুন রাজাকে নিয়ে বড় বদনাম হল তিনি নাকি এক জায়গায় বেশিক্ষণ বসতে পারেন না। কথা শোনার ধৈর্য্য নাকি খুব কম। মেজাজটাও এত চড়া যে, যখন তখন যার তার গায়ে হাত চালিয়ে দেন। বজিলারলকর্ণের লাইফস্টাইল দেখে অনেকে ওনাকে বলেন, প্লেবয় প্রিন্স। এক ব্রিটিং দৈনিকে বজিরালংকর্ণকে নিয়ে লেখা হয়, এ রাজার স্ত্রী ৩টি, গার্লফ্রেন্ড ৩০০টি!

একবার বজিরালকর্ণ এক কাণ্ড ঘটান। সাত সন্তানের বাবা বজিরালকর্ণ, ফাইটার জেট চালাতে গিয়ে নিজের ছোট্ট শিশুকে কোলে চড়িয়ে নেন। বাবার কীর্তিতে মেয়ে জ্ঞান হারান। নতুন রাজা প্রথমে বিয়ে করেছিলেন তাঁর পিসতুতো বোনকে। তারপর দেশের এক সুন্দরী নায়িকাকে। দু’বারই তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তৃতীয় বিয়ের পর তো স্ত্রী-র নগ্ন ছবি তুলে পোস্ট পর্যন্ত করেছিলেন।

সত্যি রাজা বটে। এমন রাজা সিংহাসনে থাকলে দেশের ঘুম হয়!!! তবে ঘুমের ট্যাবেলট বিক্রির কোম্পানিগুলো বেজায় খুশি হবে।

সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে