,

চীনে প্রতি পাঁচ দিনে একজন বিলিয়নিয়ার

china-gets-a-new-billionaire-every-5-daysনিউজ ডেস্ক : চীনে দিন দিন বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে। আর এই তালিকায় যুক্ত হচ্ছে তরুণরা। দেশটিতে প্রতি পাঁচ দিনে গড়ে একজন করে বিলিওনিয়ার হচ্ছেন (এক বিলিয়ন ডলার=৮০০০ কোটি টাকা)। আর পুরো এশিয়াকে হিসেবে ধরলে এ অঞ্চলে প্রতি তিন দিনে একজন করে মানুষ বিলিয়নিয়ার হচ্ছেন। বিলিয়নিয়ারের সংখ্যা দ্রুত বাড়ছে এই অঞ্চলে।

আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস (ব্যাংক) এবং বহুজাতিক সেবা নেটওয়ার্কিং প্রতিষ্ঠান পিডব্লিউসি’র ২০১৫ সালের ‘বার্ষিক বিলিয়নিয়ার প্রতিবেদনে’ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে এশিয়ার নতুন বিলিয়নিয়ারদের ৭১ শতাংশই চীনের, ২০০৯ সালের তুলনায় যা ৩৫ শতাংশ বেশি। গত দুই দশকে বিলিয়নিয়ার হওয়া অন্তত ১৩০০ জনের তুলনামূলক বিশ্লেষণ আছে ওই প্রতিবেদনে।

২০১৫ সালে এশিয়া থেকে যে ১১৩ জন উদ্যোক্তা বিলিয়নিয়ার হয়েছেন, তার মধ্যে ৮০ জনই চীনের নাগরিক। সারা বিশ্বে প্রতিবছর যে সংখ্যক মানুষ বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখাচ্ছেন, তাদের অর্ধেকের বেশিই চীনের।

সেপ্টেম্বরে চীনের টেক প্রতিষ্ঠানগুলোর সাথে এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং উদ্যোক্তা ও নতুন নতুন আবিষ্কার করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকেও উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

লি বলেন, ‘কলেজ পাশ করা শিক্ষার্থীদের ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সকলের প্রতি সমান সুযোগ নিশ্চিত করা হয়। কে দেশের কোন অঞ্চল থেকে এসেছে, তা বিবেচনা করা হয় না।’

ইউবিএস-পিডব্লিওসি‘র বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকারের এমন অবস্থান চীনের তরুণ উদ্যোক্তাদের দ্রুততম সময়ে বিলিওনিয়ার হতে সাহায্য করছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীনের এসব বিলিয়নিয়ারদের মধ্যে টেকনোলজি সেক্টর থেকে এসেছে ১৯ শতাংশ, কনজ্যুমার এন্ড রিটেইল থেকে ১৫ শতাংশ এবং রিয়েল এস্টেট থেকে এসেছে ১৫ শতাংশ। চীনে ই-কমার্স এক অভ্যুত্থানের সৃষ্টি করেছে। মোটকথা চীনের নগরায়ণ ও ভোক্তা বৃদ্ধি পাওয়াতে সেখানে ব্যবসার দ্রুত প্রসার ঘটছে।’

এশিয়ায় চীনকে বাদ দিলে ২০১৫ সালে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার হয়েছে হংকং ও ভারতে। এ দুই দেশেই গতবছর ১১ জন করে কোটিপতি হয়েছেন। একই বছর ইউরোপে বিলিয়নিয়ার হয়েছেন ৫৬ জন। তবে তাদের প্রায় সবাই উত্তরাধিকার সূত্রে এসব সম্পদের মালিক হয়েছেন। তাই অাগের বছরের চেয়ে এ সম্পদের পরিমাণও বাড়েনি (১.৩ ট্রিলিয়ন ডলার)।

যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সংখ্যা আগের বছরের তুলনায় তেমন এটা নড়চড় হয়নি। ২০১৪ সালে দেশটিতে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন ৪১ জন, আর ২০১৫ সালে সম্পদ হারিয়ে বিলিওনিয়ার ক্লাব থেকে ছিটকে পড়েছেন ৩৬ জন।

সূত্র: বিজনেস ইনসাইডার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে