,

নিউজিল্যান্ড সিরিজেই দলে ফেরার আশঙ্কা মোস্তাফিজের

29047-25072-boroস্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আর এ সফর দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন দেশ সেরা এই বোলার।

এর আগে গত জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অনুশীলন করতে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন এ পেসার। এরপর সম্পূর্ণ সুস্থতার জন্য প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। এর ফলে ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নাম হয়নি মোস্তাফিজের।

এদিকে ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। পূর্ণ বিশ্রাম, হালকা ব্যায়াম আর রিহ্যাবে কাটছে কাটার মাস্টারের দিনকাল। চিকিৎসকের বেঁধে দেয়া সময়সীমা হলো চার থেকে ছয় মাস।

তবে বিসিবির প্রধান চিকিৎসকের ধারণা ও বিশ্বাস, সব কিছু ঠিক থাকলে হয়তো পাঁচ মাসের মধ্যে সুস্থ্ হয়ে উঠতে পারেন মোস্তাফিজ। আর সে হিসেবে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে থাকতেই পারেন দেশ সেরা এই পেসার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে