,

ব্রাহ্মণবাড়িয়া গ্র্যান্ড হাসপাতালে ভাংচুর, আটক ৭

b-baria-map-mainআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালের মালিকানা নিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে  শহরের পৌর মার্কেটের গ্র্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।এ ঘটনায়  ক্লিনিকের ভেতর থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, জিয়াউল হক (৪৫), এনামুল হক (৫২), হারিজ মিয়া (৫২), মুত্তাকিন (১৮), রবিন ভূইয়া (২০), রাসেল ভূইয়া (২২) ও আফরিন খন্দকার (৩৫)। তারা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ক্লিনিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্র্যান্ড হাসপাতালের মালিকানা নিয়ে শেয়ার হোল্ডার জিয়াউল হকের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম খান সাদাতের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার সকালে হাসপাতালের শেয়ার হোল্ডার জিয়াউল হকের নেতৃত্বে তার কয়েকজন সহযোগী হাসপাতালে গিয়ে ভাঙচুর করে দখলে নেয়ার চেষ্টা করে। এসময় হামলাকারীরা রোগীদেরকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও হামলাকারীদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু হামলাকারীরা আত্মসমর্পণ না করে হাসপাতালের একটি কক্ষে অবস্থান নেয়। পরে পুলিশ দরজা ভেঙে তাদের আটক করে।
তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম খান সাদাত জানান, জিয়াউল হক হাসপাতালের কোনো শেয়ার হোল্ডার নন। তিনি ভোরে  সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং রোগীদের মারধর করে হাসপাতাল থেকে বের করে দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  হাসপাতালে হামলাকারীদের মধ্যে ৭ সাতজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা