,

‘জঙ্গিরা নয়, পাকিস্তানের সেনাই তাদের পরমাণু নিরাপত্তার শত্রু’

sibআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পরমাণু কর্মসূচির নিরাপত্তা শুধু সন্ত্রাসবাদী দৌরাত্ম্যের কারণে অনিশ্চিত নয়। সে দেশের পরমাণু নিরাপত্তার পক্ষে সবচেয়ে বড় বিপদ সে দেশের সেনাই। এমনই মনে করছেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।

ভারতের বিদেশনীতি সংক্রান্ত বিষয় নিয়ে মেননের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইতেই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই আশঙ্কা প্রকাশ করেছেন।

পরমাণু অস্ত্র ব্যবহার করার পদ্ধতি এবং প্রক্রিয়া অত্যন্ত জটিল। বিশেষ প্রশিক্ষণ না থাকলে পরমাণু অস্ত্র প্রয়োগ করা কারও পক্ষে সম্ভব নয়। তাই জঙ্গিরা কখনও পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার কব্জা করতে পারলেও, পরমাণু বোমা ব্যবহার করে নাশকতা চালানো তাদের পক্ষে কঠিন বলে মেনন মনে করছেন। বরং জিহাদের জিগিরে উন্মাদ কোনও পাইলট বা কোনও ব্রিগেডিয়ার, পরমাণু অস্ত্রের অপপ্রয়োগ করতে পারেন বলে শিবশঙ্কর মেনন তাঁর বইতে লিখেছেন। তাঁর মতে, পাক সামরিক বাহিনীর কট্টরবাদী এবং অন্ধ ভারত-বিদ্বেষী কর্মীরাই সে দেশের পরমাণু নিরাপত্তার পক্ষে সবচেয়ে বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা