,

মর্মান্তিক, বিকল লিফটের কবলে পড়ে কোলের শিশুর মৃত্যু

043358doorআন্তর্জাতিক ডেস্ক : হাফিয়া ভেবেছিলেন লিফট এসে গেছে। তাই দরজা খুলতেই দেড় মাসের বাচ্চার প্যারাম্বুলেটার ঠেলার পর বুঝতে পারেন সেখানে লিফট নেই। তখন সেটা আটকে রয়েছে ৮ ফ্লোর নিচে। তবে ততক্ষণে দুর্ঘটনা যা ঘটার তা হয়ে গেছে। কোলের শিশুটি লিফটের ফাঁক গলে সটান নিচে গিয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ব্রুকলিনে। সেখানকার বে পার্ক হাউজিংয়ে এমন ঘটনা নতুন নয়। সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েক দশক ধরে এই সমস্যা বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়েন। এর আগেও প্রায় আড়াই দশক আগে এমনভাবেই একজন প্রাণ হারান। গত জানুয়ারিতেও একটি বাচ্চা প্রাণ হারায় এই বিকল লিফটের ফলে।

২৯ বছর বয়সের হাফিয়া আলি সদ্য মা হয়েছে। বাচ্চাকে ঘোরাতে নিয়ে বের হবেন বলে ২৩তম ফ্লোরে লিফটের বোতম টেপেন তিনি। প্যারাম্বুলেটারে তখন দেড় মাসের ছোট্ট ফুটফুটে মেয়ে আরিজ। খানিক বাদে লিফটের দরজা খুলে যায়। কিছু না দেখেই প্যারাম্বুলেটার নিয়ে ভেতরে ঢুকতে গিয়ে বুঝতে পারেন লিফট সেখানে আসেনি। সেটি তখন ১৫তম ফ্লোরে দাড়িয়ে রয়েছে। তবে এর মধ্যে প্যারাম্বুলেটার থেকে বাচ্চাটি নিচে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে