,

ক্ষোভের মুখে কিম কার্দাশিয়ান

image-2959বিনোদন ডেস্ক : গত সপ্তাহে প্যারিসে নিজের হোটেলরুমে বসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কিম কার্দাশিয়ান। কয়েক মিলিয়ন ডলারের গয়না লুঠ হয় তার। একটি পোশাক বিপণন সংস্থা আক্রান্ত কিম কার্দাশিয়ানকেই বানিয়ে ফেলেছিল হ্যালোউইন মডেল! প্যারিসের ওই ঘটনা থেকে ‘অনুপ্রাণিত’ হয়েই তারা হ্যালোউইনের সাজটা বানিয়েছিল এই রকম— সাদা ছোট দৈর্ঘ্যের রোব, কালো-দীর্ঘ চুলের উইগ (কিমের যেমন), বড় সানগ্লাস, চার মিলিয়ন ডলারের একটি আংটি (সত্যিকারের নয়), এবং দু’ইঞ্চির একটি দড়ি!

ঐ প্রতিষ্ঠানটির রসিকতা বোধ প্রবল হলেও সেটা সাধারণ জনগণ খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি। টুইটারে অনেকেই বলছেন, ব্যাপারটা বেশ নিন্দনীয় এবং কুরুচিপূর্ণ।

এ সংস্থার অনলাইন স্টোরে পোশাকের বিবরণে সরাসরি কিমের নাম না করে লেখা ছিল, ‘একটা গোটা জীবন জুড়ে আমেরিকাকে সারমর্মহীন উদযাপন আর লাগামছাড়া জীবনের স্বাদ দিয়ে গিয়েছেন তিনি। সেই জীবনই কাল হল, যখন পাঁচ দুষ্কৃতীর হাতে তিনি আক্রান্ত হলেন প্যারিসে। সোশ্যাল মিডিয়ার রানির মতো করে সেজে আমেরিকার পপুলার কালচারকে সেলিব্রেট করুন’।

এই বয়ান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইঙ্গিত কিমের দিকেই! তবে জনসাধারণের এত ক্ষোভের কারণে অনলাইন স্টোর থেকে পোশাকটি সরিয়ে ফেলেছে সংস্থা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা