,

অপুষ্টি থেকে মুক্তি দিতে পারে ডিম

dimস্বাস্থ্য ডেস্ক : পোল্ট্রি বিশেষজ্ঞরা বলেছেন, অপুষ্টির অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে রে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘বিশ্ব ডিম দিবসে’র এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সাম্প্রতিক এক গবেষণায় উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞরা বলেন, দেশের প্রায় ২৪ শতাংশ নারী দীর্ঘমেয়াদি অপুষ্টির সমস্যায় ভুগছেন। আর অপুষ্টির শিকার মায়েদের কারণে ৯২ লাখ শিশু রক্ত স্বল্পতায় ভুগছে। প্রচুর শিশু খর্বাকায়, কম ওজনের এবং শারীরিকভাবে দুর্বল হচ্ছে। শুধু তাই নয় পুষ্টিহীনতার কারণে শিশুরা রাতকানা, রক্ত স্বল্পতা, হাড্ডিসার হয়ে যাওয়া ইত্যাদি রোগে ভোগে।

প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. প্রিয় মোহন দাস এবং পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. সুভাষ চন্দ্র দাস। সঞ্চালক ছিলেন বিপিআইসিসি’র কোষাধ্যক্ষ ডা. নজরুল ইসলাম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, সরকার মাথাপিছু ডিমের কনজাম্পশন বছরে ১০৪টিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন- মাছ, মাংস, ডিম, দুধ এ খাদ্যগুলোর জন্য আমরা বিদেশের উপর নির্ভরশীল হতে চাইনা। দেশীয় পোল্ট্রি শিল্পের উন্নয়নের স্বার্থেই ডিম (টেবিল এগ) আমদানি নিষিদ্ধ করে রেখেছে সরকার।

বিপিআইসিসি’র এর সভাপতি মসিউর রহমান বলেন- প্রতিদিন একটি করে ডিম খেলে অপুষ্টি অনেকাংশে দূর করা সম্ভব। তবে কাঁচামাল ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই লোকসান গুনতে হচ্ছে বলে জানান তিনি। সারাবছর যেন নায্য মূল্যে খামারিরা ডিম বিক্রি করতে পারেন সেজন্য সরকারের সহযোগিতা চান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা