,

জাজের নতুন মুখ ফারিন?

farin-1বিনোদন ডেস্ক : মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলি। এরপর কে হবেন জাজের ঘরের নতুন মুখ? নামটি সঠিকভাবে বলতে পারলেই পুরস্কারস্বরূপ জাজের পক্ষ থেকে মিলবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। জাজ মাল্টিমিডিয়ার পেজে এমন ঘোষণাই দেওয়া হয়েছে।
জাজ সূত্রে জানা গেছে, সেই নতুন মুখই হবেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার পরবর্তী ছবি ‘ধেৎতেরিকি’-এর আরেক নায়িকা। রোশানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন যিনি। ‘ধেৎতেরিকি’ ছবির পরিচালক শামীম আহমেদও জানালেন একই কথা।
নতুন মুখ হিসেবে তানজিন তিশা, পিয়া বিপাশা ও ফারিনের নাম ঘুরেফিরেই আসছে। তবে সেই রহস্য এখানো উন্মোচিত না হলেও একটি গোপন সূত্র বলছে, জাজের পরবর্তী নতুন মুখ তানজিন তিশা কিংবা পিয়া বিপাশা নন। নতুন মুখ হবেন হুমায়রা ফারিন খান। ফারিন নামেই চলচ্চিত্রে দেখা যাবে এই নবাগতকে।
তবে ফারিনের বিষয়ে মুখ খুলতে চাইলেন না জাজের কর্ণধার আবদুল আজিজ। তিনি বললেন, ‘এখনই নাম বলতে চাই না। বললে তো চমক শেষ। এতটুকুই বলব, মেয়েটি একেবারেই নতুন। আগে চলচ্চিত্রে কাজ করেননি।’
এই প্রযোজক জানান, ৩০ অক্টোবর বড় অনুষ্ঠানের আয়োজন করে মেয়েটিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রযোজকের কথার সঙ্গে ফারিনের হিসেবটিও মিলে যায়। সাভারের মেয়ে ফারিন মিডিয়াতে তেমন পরিচিত নন। চলচ্চিত্রেও কাজ করেননি কখনো। টুকটাক র‍্যাম্প মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে আগে।
সূত্র আরও বলছে, প্রায় ছয় মাস আগে থেকে জাজের সঙ্গে যোগাযোগ ফারিনের। এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে গোপনে কলকাতা থেকে নৃত্য ও অভিনয়ের ওপর গ্রুমিংও করে এসেছেন তিনি।
এ ব্যাপারে ফারিনের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি শুনে হেসে ফেলেন তিনি। হাসতে হাসতে মুঠোফোনে ফারিন বলেন, ‘কই, আমি তো কিছু জানি না। জানতে পারলে আপনাকে জানাব।’ তাড়াহুড়া করে এভাবে কথা শেষ করেই ওপাশ থেকে ফোনটা কেটে দেন।
‘ধেৎতেরিকি’ ছবিতে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও রোশানের নাম আগেই ঘোষণা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে