,

আবার ঢাকায় পাওলি দাম

paoli-damবিনোদন ডেস্ক : কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম সবসময়য়ই তার অভিনয় নিয়ে সব মহলেই প্রসংশিত হয়েছেন। তবে অনস্ক্রিনে খোলামেলাভাবে নিজেকে সাহসী উপস্থাপনের জন্য তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার ফ্লাইটে পাওলি দামের ঢাকায় আসার কথা রয়েছে।

‘সত্তা’ছবির একটি গানের শুটিংয়ে অংশ নিতে আসছেন পাওলি দাম। ছবিটির পরিচালক এ খবরটি নিশ্চিত করেছেন। ঢাকায় এসে তিনি আজ বিশ্রাম নিবেন। কাল শনিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পাওলি।

পরিচালক সূত্রে জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কক্সবাজারে ‘সত্তা’ছবির দুটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং হবে। যে দুটি গানের শুটিং করা হবে তার কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল। তাই আজ দুপুরের দিকেই কক্সবাজারের উদ্দেশ্যেই ঢাকা ত্যাগ করছেন ‘সত্তা’ছবির নায়ক শাকিব খান।

শাকিব খান ও পাওলি দাম ছাড়া ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, ডন, শিমুল খানসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। আর এ ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, মমতাজ, বাপ্পা মজুমদার, মিলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে