,

বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে থাকার আহ্বান খালেদার

bdp_khaledaচীনকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় সহযোগিতা ও পাশে থাকার অাহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৪০ মিনিটের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য  জানান।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের পারষ্পারিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের সরকারের সময় থেকে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়। এই সম্পর্ক অব্যাহত রয়েছে। বাংলাদেশ আশা করে, উন্নয়নের ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, বৈঠকে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে তার দেশ যে ভূমিকা রাখছে, তাতে বাংলাদেশ সবসময় চীনের পাশে থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা