,

সরাইলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

balla-beyaসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী মোস্তাকিমা আক্তার। আগামী তিন বছর পর মোস্তাকিমাকে বিয়ে দেওয়ার অঙ্গিকার করেছে তার অভিভাবকরা। শুক্রবার সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্রাপাড়ায় এ ঘটনা ঘটেছে। ইউএনও’র দফতর সূত্রে জানা যায়, পশ্চিম কুট্রাপাড়া গ্রামের মোতাহার মিয়ার মেয়ে মোস্তাকিমা। সে কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১০/০১/২০০১ খ্রিষ্টাব্দ। সেই অনুসারে গতকাল (শুক্রবার) পর্যন্ত ওই ছাত্রীর বয়স ছিল ১৫ বছর ৯ মাস ৪ দিন। অপ্রাপ্ত বয়স্ক ওই ছাত্রীর সাথে নিজ সরাইলের ছায়েব আলীর ব্যবসায়ি ছেলের বিয়ে গতকাল (শুক্রবার) সম্পন্ন হওয়ার কথা ছিল। বিষয়টি জেনে যান ইউএনও। তিনি মেয়ের পরিবারের অভিভাবকদের ডেকে তার দফতরে আনেন। বিষয়টি দেখার দায়িত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী বাইন হিরাকে। তারা ছাত্রীকে প্রাপ্ত বয়স্ক প্রমাণের জন্য চেয়ারম্যান অফিসের দেয়া জন্ম নিবন্ধন সনদ দেখান। কিন্তু নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়ে। শুধু বিয়ে দেয়ার জন্য তাড়াহুড়া করে সনদ নিয়েছে বলে মনে হচ্ছে। প্রাপ্ত বয়স্ক হয়নি। তাই বিয়ে বন্ধ করে দিয়েছি। আগামী ৩ বছরের আগে এই মেয়েকে বিয়ে দিবে না মর্মে অভিভাবকরা অঙ্গিকার নামায় স্বাক্ষর করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোস্তাকিমা তার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এ কথা স্বীকার করে বলেন, মেয়েটির রোল নং-৮৫। এ বছরের মার্চ মাসের পর আর বিদ্যালয়ে আসছে না। আবার আগামী জে এস সি পরীক্ষার ফরম ও পূরন করেনি। তবে ছাত্রীর পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, প্রতিবেশী এক চাচাত ভাইয়ের সাথে তাদের বিরোধ রয়েছে। তাই তারাই এ বিষয়ে ইউএনও অফিসে অভিযোগ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে