,

গ্রেপ্তরের ২৬ ঘন্টা পর : সরাইলে বন্ধুক যুদ্ধে ডাকাত মানিক নিহত ৫ পুলিশ সদস্য আহত

sarail-picdakat-manik-14-10-16মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গ্রেপ্তারের ২৬ ঘন্টা পর সরাইলে বন্ধুক যুদ্ধে ডাকাত মানিক (৩৬) ওরফে মানিক্কা ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে সরাইল থানার ৫ পুলিশ সদস্য। ১৩ মামলার আসামী মানিক বর্তমানে চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মীর হোসেন ওরফে পল্টু মিয়ার ছেলে। তার মূল বাড়ি নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন লোকজনের স্পষ্ট বক্তব্য “মানিক ছিল পেশাদার ডাকাত।” পুলিশ জানায়, গত বুধবার রাতে অরুয়াইলের তিতাস নদী দিয়ে নৌকায় করে ১৫-১৬ জনের সংঘবদ্ধ একদল ডাকাত পাকশিমুল লম্বাভিটা গ্রামের বসত বাড়িতে ডাকাতির চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশ ৭ ডাকাতকে আটক করে। বাকিরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের জবানবন্দীতে মানিক তাদের নেতা। সে আন্তঃজেলা ডাকাত দলেরও সর্দার। মানিকের দেয়া তথ্যমতে তার সহযোগী ডাকাত ও অস্ত্র উদ্ধার করতে বৃহস্পতিবার রাতে পাকশিমুলের উদ্যেশ্যে রওনা দেয় সরাইল থানা পুলিশ। ব্রাহ্মণগাঁও যাওয়া মাত্র পূর্ব থেকে ওৎপেতে বসে থাকা মানিকের সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও চালায় পাল্টা গুলি। ডাকাতদল ও পুলিশের মধ্যে চলে গুলি বিনিময়। পুলিশ ছুঁড়ে ২৪ রাউন্ড ও ডাকাতদল ছুঁড়ে ৬-৭ রাউন্ড গুলি। এক সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ডাকাত মানিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বন্ধুকযুদ্ধে আহত পুলিশ সদস্যরা হলেন- এস আই আবদুল আলীম, এ এস আই মোঃ শাহ আলম, মোঃ আমজাদ হোসেন, কন্সটেবল মোঃ রবিউল ও মোঃ ফারুক মিয়া। তারা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত ২টি পাইপ গান, ২টি কার্তুজ, ২টি খোসা, ২টি ছোঁড়া ও ৫টি কাল কাপড়ের মুখোশ উদ্ধার করেছে। মানিক্কা ডাকাত নিহতের খবরে সরাইল উপজেলার নৌ-পথ, মহাসড়কসহ অন্যান্য সড়কে যাতায়তকারী যাত্রী ও চালকদের মনে স্বস্থি ফিরে এসেছে। গতকাল সকালে সরজমিনে জানা যায়, ডাকাত মানিকের মূল বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে। সেখানে গরু চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়ার পর মানিকের পুরো পরিবারকে গ্রাম ছাড়া করে। ৭-৮ বছর আগে রসুলপুর গ্রামের আধা কিলোমিটার পূর্বে বিলের মাঝখানে তার মায়ের পৈতৃক নির্জন জায়গায় বাড়ি করে বসবাস করছে। বাড়িতে গিয়ে দেখা যায় তার রয়েছে চারচালা ভিট পাকা একটি বড় টিনের ঘর। বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার মা ও স্ত্রী। মানিকের চাচাত বোন তাহমিনা বেগম ভাইয়ের দুঃসংবাদ শুনে বড়নগর থেকে স্বামীকে নিয়ে ছুটে এসেছেন রসুলপুর। তাহমিনা বলেন, মানিক ভাল ছেলে। তার রয়েছে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে। নরসিংদীতে অটোরিকশা চালাতো। আর মাঝে মধ্যে ব্যবসা করতো। কিছু দিন পরপর মাকে দেখতে রসুলপুর গ্রামে আসতো। ২দিন আগে শুনছি পুলিশ কেন জানি তারে ধরে ফেলেছে। চুন্টার ৮নং ওয়ার্ড রসুলপুর গ্রামের ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া ও গ্রাম পুলিশ মন্নর আলী বলেন, মানিক একটা দস্যু ছিল। এখানে তার নানার বাড়ি। বাড়ি করার পর থেকেই ডাকাতিসহ নানা অপকর্ম করতে থাকে। আমরা একাধিকবার তাকে ধরে মারধর করেছি। গ্রাম ছাড়াও করেছি। ৭-৮দিন আগে জেল থেকে জামিনে এসেছে। শুনেছি গত বুধবার পাকশিমুলে বসত বাড়িতে শসস্ত্র অবস্থায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত মানিক শুধু সরাইল নয় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। নৌপথ ও সড়ক পথে তার সমান দখল। তার বিরুদ্ধে শুধু সরাইল থানায় ১০টি, নাসিরনগর থানায় ২টি ও অষ্ট্রগ্রাম থানায় ১টি মামলা রয়েছে। ১৩টি মামলাই খুন অথবা ডাকাতি। তার সহযোগী অন্য ডাকাতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাহবুব খান বাবুল
১৪.১০.১৬
মাহবুব খান বাবুল
১০-১০-১৬

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা