,

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন খালেদা জিয়া

photo-1476363734-610x380-1-550x343নিজস্ব প্রতিবেদক : ঢাকা সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণের ঘণ্টাখানেক পর শুক্রবার বেলা একটায় ইমেইলে পাঠানো এক বিবৃতিতে চীনা রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানান তিনি।
খালেদা জিয়া বলেন, “আমরা গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সফরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই সফর নিঃসন্দেহে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে।”
বিকাল ৫টায় বিমানবন্দর সড়কে লো মেরিডিয়ান হোটেলে শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাতের কথা রয়েছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা বলেন, “এদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশর জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়।
“দেশের অর্থনৈতিক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বাংলাদেশের জনগণ চীনের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে।”
দুপুর সাড়ে ১১টা ৩৬ মিনিটে দুই দিনের সফরে চীনের রাষ্ট্রপতি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা