,

নবীনগরে ভূয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ভাতা উত্তোলন

%e0%a6%ad%e0%a7%82%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%beনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- নবীনগর উপজেলায় ৪৮১জনকে ভূয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে সম্মানি ভাতা উত্তোলন করে নিচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের কতিপয় নেতবৃন্দ। প্রকৃত মুক্তিাযোদ্ধদের তালিকায় নাম নেই এমন ৪৮১জন ভূয়া মুক্তিযোদ্ধাকে গেজেট তালিকায় নাম উঠিয়ে প্রতি মাসে ভাতা উত্তোলন করে তা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের বিরুদ্ধে । অতিরিক্ত ৪৮১জন ভূয়া মুক্তিযোদ্ধা কিভাবে ভাতা পাচ্ছে তার সত্যতা যাচাইকল্পে মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি স্থগিত করে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে নতুন যাচাই বাছাই কমিটি গঠনের আবেদন জানিয়েছেন নবীনগর উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধারা।

সুত্র জানায়, ভারতীয় তালিকায় নবীনগর উপজেলার ৪৪৬ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। ভারতীয় তালিকায় যাদের নাম উঠে নাই তাদের যাচাই বাছাই করে লাল মুক্তিবার্তায় মুক্তিযোদ্ধার সংখ্যা ১১৬৯ জন। কিন্তু সমাজসেবা অফিস সুত্র জানায় বর্তমানে ভাতা উত্তোলন করছেন ১৬৫০জন। নবীনগর মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান নেওয়া কতিপয় নেতারা সমাজকল্যানে চাকুরী করে ভূয়া মুক্তিযোদ্ধা নামধারীদের দিয়ে এসব অতিরিক্ত ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কিছু অসাধু অফিসারদের যোগসাজসে গেজেট করিয়ে প্রতিমাসে ভাতা উত্তোলন করে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের কাছে এসব তথ্য জানিয়েছেন। এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর বরাবরে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব লিখিত ভাবে এ আবেদন করেন।
এ ব্যাপারে উপজেলার শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া, নবীনগর সদর উত্তর পাড়ার মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু, ভোলাচং দোলাবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা কাজী কবির উদ্দিন, শান্তিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের সহ অনেক মুক্তিযোদ্ধা এসব অনিয়ম দুর্নীতি যারা করেছে তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানিয়ে বলেন, অনেক কষ্ট করে লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি,অথচ নবীনগর মুক্তিযুদ্ধা সংসদের কতিপয় দুস্কৃতিকারি কর্মকর্তা ও ভূয়া মুক্তিযোদ্ধারা ওই ভাতা ভাগবাটোয়া করে লুটেপুটে খাচ্ছেন।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার এমদাদুল হক সাড়ে ১১৫০ এর কিছু উপরে প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে স্বীকার করে তাদের বিরুদ্বে আনা প্রতিমাসে ভোয়া মুক্তিযোদ্ধাদের ভাতা উত্তোলনের মাধ্যমে ভাগবাটোয়ারার করে খাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রী বরাবরে অভিযোগ হয়েছে শুনেছি, আমরা কোন কাগজ পাইনি, তবে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে আমাদের যাচাই বাচাই কমিটি এর সত্যতা যাচাই করে দেখে ব্যাবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে