,

বাংলাদেশের বিপক্ষে খেলবেন তারা

hameed_ducketস্পোর্টস ডেস্ক : দুই তরুণই টেস্ট অভিষেকের দাবিদার। কিন্তু দুজনই ওপেনিং ব্যাটসম্যান। ইংলিশ কাউন্টিতে এই মৌসুমে সবার সেরা ওই দুইজনই। হাসিব হামিদ ও বেন ডাকেট তো রানের ফল্গুধারাই বইয়ে দিয়ে এসেছেন বাংলাদেশ। কিন্তু অধিনায়ক অ্যালিস্টার কুকের সাথে এর একজন ওপেন করলে বাকি জনকে কি কষ্টে পুড়তে হবে? না। বাংলাদেশের বিপক্ষে ২০ তারিখ চট্টগ্রামে শুরু প্রথম টেস্টে নাকি হাসিব-ডাকেট দুজনই খেলবেন।

কিন্তু সমাধান কিভাবে? ১৯ বছরের হাসিব ইনিংস ওপেন করবেন কুকের সাথে। আর ২১ বছরের ডাকেট খেলবেন মিডল অর্ডারে। ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্র্যাস জানিয়েছেন, “প্রতিযোগিতাটা দারুণ। কিন্তু শেষে তারা দুজনই খেলতে পারেন। ডাকেটের মিডল অর্ডারে ব্যাট করতে না পারার কোনো কারণ নেই। জায়গা আছে।” চট্টগ্রামে প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের ইনিংস ওপেন করার কথা ছিল হাসিব ও ডাকেটের। কুক তার সন্তানের জন্মের সময় স্ত্রীর সাথে থাকতে দেশে ফিরে গেছেন। মঙ্গলবার ফিরবেন। কিন্তু বাজে আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ডাকেট ও হাসিবের ওপেন করা হয়নি।

হাসিব ওয়ানডে দলে ছিলেন না। ডাকেট ছিলেন। অভিষেক হয়েছে তার। দুটি হাফ সেঞ্চুরি করেছেন। মুগ্ধতা ছড়িয়েছেন। আর ঘুমের কারণে টিম বাসের অনুশীলনে যেতে দেরী করিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছেন হাসিব। তবে সেটা তার বিরুদ্ধে যাচ্ছে না। হাসিব এই মৌসুমে ১,১৫৪ রান করেছেন। ১,৩৩৮ রান ডাকেটের। তবে পার্থক্য হল হাসিব প্রথম বিভাগে ওপেন করেন। ডাকেট দ্বিতীয় বিভাগে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা