,

সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

brahmanbaria-cross-farie-pick-hospital-14-10-2016নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` মানিক মিয়া (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার  রাত দেড়টার দিকে উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মানিক মিয়া `কুখ্যাত` ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৯টি মামলা রয়েছে। তিনি সরাইল উপজেলার রসুলপুর পূর্বপাড়া এলাকার মীর হোসেনের ছেলে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে জানান, বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সরাইল উপজেলার অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি স্থানের তিতাস নদী থেকে দেশীয় অস্ত্রসহ মানিককে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার মধ্যরাতে তার দেয়া তথ্য মতে পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা মানিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় মানিক গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন ,(এসআই)আব্দুল আলিম, কনষ্টাবল রবিউল ও আমজাদ। এসময় মানিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও মুখোশসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে ঘটনার পরপর মানিকের সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।লাশ ময়না তদন্তে জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা