,

পাক-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করলেন ট্যাক্সি ড্রাইভার!

pakistan11স্পোর্টস ডেস্ক : এশিয়ার মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়। দুবাইয়ে গোলাপী বলে শুরু হতে যাওয়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুবাইয়ের এক ট্যাক্সি ড্রাইভার।

ছবিতে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হক ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারের মাঝে তৃতীয় ওই ব্যক্তিই ট্যাক্সি ড্রাইভার
জাবেত খান।

ট্যাক্সিচালককে দিয়ে ট্রফি উন্মোচনের ব্যতিক্রমী এই চিন্তাটা এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। তারা টাইটেল স্পন্সরের বদলে ট্যাক্সি ড্রাইভারকে বেছে নিয়েছে ফ্যানদের কথা ভেবে।

সংযুক্ত আরব আমিরাত এখন পাকিস্তানের হোম সিরিজ খেলার জায়গা। সেখানে এই সিরিজকে ‘এটা ফ্যানদের খেলা’ শিরোনাম দিয়েছে পিসিবি। সেই কারণেই জাবেতের মতো কর্মজীবী এক সাধারণ ট্যাক্সি চালক ফ্যানকে এমন গুরুত্বপূর্ণ সময়ে হাজির করা হয় সবার সামনে। এটি আবার পাকিস্তানের ইতিহাসের ৪০০তম টেস্টও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা