,

বাগদানের ব্যাপারে মুখ খুললেন সোনাক্ষী

sonakshi-sinhaবিনোদন ডেস্ক : কিছুদিন আগে প্রেমিক বান্টি সাজদেহ্র সঙ্গে জনসমক্ষে বের হয়েছিলেন সোনাক্ষী সিনহা। এরপর থেকেই বলিউডের বাতাসে সোনাক্ষী-বান্টির বাগদানের গুঞ্জন। এর আগে প্রেমের গুজব ছড়ালেও কখনো দুজনকে দেখা যায়নি একসঙ্গে। তাই এ গুজব এত দিন ছড়াতে পারেনি ডালপালা। তবে এবার একটি নৈশ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুজন একসঙ্গে হাজির হলে আর প্রেম নয়, একেবারে বাগদানের খবর ছড়িয়ে যায় সবখানে।

সেই গুজব ছড়ানোর এক সপ্তাহ পার হতে না হতেই বান্টির বিষয়ে মুখ খুললেন সোনাক্ষী। একটু খেপে গিয়েই এক সাক্ষাৎকারে বললেন, ‘আমার অনামিকায় কোনো আংটি আছে? দেখা যাচ্ছে না তাই না? তাহলে আপনারা কী করে বলতে পারেন যে আমার বাগদান হয়েছে?’ বান্টির সঙ্গে আদৌ সম্পর্কটি প্রেমের কি না, জানতে চাইলে সোনাক্ষী সাফ জানিয়ে দিলেন, ‘এ বিষয়ে মন্তব্য করতে চাই না!’ বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা