,

ঐশ্বরিয়া-রণবীরের উদ্দাম যৌনতা, বিপদে করণ জোহর!

aishwaryaবিনোদন ডেস্ক : ফওয়াদ খান থাকলে ছবি মুক্তি পাবে না! এবং মুক্তি পাবে না ঐশ্বরিয়া রাই বচ্চন আর রণবীর কাপুরের যৌন দৃশ্য থাকলেও! এ তো ভারি মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াল করণ জোহরের নতুন ছবির পক্ষে!

বিশ্বাস না হলেও খবরটা সত্যি! অনেকদিন চুপচাপ বসে থেকে থেকে জং ধরেছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ডের কাঁচিতে! তাই সুযোগ পেতেই ফের শোনা গেল কাঁচি চালানোর আওয়াজ। না কি কাঁচি করা বললেই ব্যাপারটা ঠিকঠাক বোঝানো হয়?

খবর এসেছে, নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে করণ জোহর বসেছিলেন সেন্সর বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে। আয়োজন করা হয়েছিল এক বিশেষ স্ক্রিনিংয়ের। সেখানেই ছবি দেখতে দেখতে গুজগুজ-ফিসফিস! কী না- একেবারে ছেঁটে ফেলতে হবে ঐশ্বরিয়া রাই বচ্চন আর রণবীর কাপুর অভিনীত তিনটি যৌন দৃশ্য! সেগুলো না কি এতটাই রোমাঞ্চকর যা দেখে স্থির থাকা যায় না! সুতরাং, একসঙ্গে বাড়ির সবাই মিলে তো আর দেখা যাবে না ছবিটা! তাই সেন্সর বোর্ডের সদস্যরা সাফ জানিয়ে দিলেন করণ জোহরকে- ওই তিনটি দৃশ্য ছবি থেকে বাদ দিতেই হবে!

সিদ্ধান্ত শোনার পরে করণ জোহরের তো মাথায় হাত! তিনি অনেক করে বোঝানোর চেষ্টা করেন কেন ওই তিনটি যৌন দৃশ্য রাখা হয়েছিল ছবিতে। বলেন, ছবির গল্পে একতরফা প্রেমে ব্যর্থ এক যুবক অন্য নারীর কাছে ভালবাসা আর সান্ত্বনা পায় এই যৌনতার সূত্রেই! ফলে, সম্পর্কের সেই সমীকরণ দেখাতে গেলে দৃশ্যগুলো বাদ দেয়া যাবে না।

কিন্তু, কে শোনে কার কথা! কোনো লাভই হল না যুক্তি প্রদর্শনে। লাভ হল না কাকুতি-মিনতিতেও! শেষ পর্যন্ত ওই তিন যৌন দৃশ্য বাদ দেয়ারই সিদ্ধান্ত নিতে হল করণ জোহরকে।

আর, ফওয়াদ খান? তাঁর অভিনীত দৃশ্যগুলোর বরাতে কী রয়েছে?

দেখা যাক! ঠিক চলে আসবে কোনো না কোনো সময়ে সেই খবরও!

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা