,

উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

pic-copyনিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় বঙ্গবন্ধু প্রজন্ম পরিষদের আলোচনায় বক্তারা বলেন ১৯৭৫ থেকে ২০১৬ এর মধ্যে ৪১ বছর পর পার হলেও বাঙালি জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ কতটুকু লাভ করতে পেরেছে? যে লক্ষ্য এবং স্বপ্নকে সামনে রেখে বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্ন নস্যাৎ হয়ে যায়। যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতাসীন আর ক্ষমতাসীনরা ১৯৭১ সালের পরাজিত শক্তির ক্রীড়নক, তখন এই বাংলায় ২১ আগস্ট এর মতো নজিরবিহীন ঘটনা অস্বাভাবিক নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ জঙ্গি-সন্ত্রাসীদের ধারালো দন্ত আর নখের আঁচড়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম করেছিলেন দেশ ও জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে সোনার বাংলা গড়ে তোলার জন্যে। সময়ের স্বল্পতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশকে পুরোপুরি সোনায় পরিণত করে যেতে পারেননি। আশার কথা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি ২০২১ সালের আগেই দেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে আখাউড়া উপজেলা কমিটি গঠনকল্পে প্রীতি আলোচনায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
গতকাল ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অধ্যক্ষ এম.এম মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আফজল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কমিটির সভাপতি শ্রমিক নেতা ওসমান গণি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমাজকর্মী মোঃ আবেদুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে