,

থাইল্যান্ডের রাজা আর নেই, এক বছরের শোক ঘোষণা

1465389611-550x337থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় ৩ টা ৫২ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। থাইল্যা-ে রাজপ্রাসাদ থেকে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে। ৭ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন থাই রাজা। তার মৃতুতে থাই সরকারের পক্ষ থেকে এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৮ বছর। ১৯৪৬ সালে রাজ সিংহাসনে আরোহন করা ভূমিবল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাজা। ৭০ বছর সময় ধরে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তিনি।
১৯২৭ সালের ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে জন্মগ্রহণ করেছিন রাজা ভূমিবল। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন সুইজারল্যান্ডে। ওখানেই শিক্ষালাভ করেন। এক সংকটময় মুহূর্তে তিনি থাইল্যান্ড রাজত্বের সিংহাসনে বসেন। ১৯৪৬ সালের ৯ জুন রাজা আনন্দ মহীদলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় তার বিছানার পাশে। ওই অবস্থায় ওইদিনই তড়িঘড়ি করে তাকে মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে বসানো হয়। এরমধ্যেই দূরসম্পর্কীয় আত্মীয়া সিরিকিত কিতিয়াকারাকে ১৯৫০ সালে বিয়ে করেন ভুমিবল।
রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাইল্যান্ডের ঐক্যের প্রতীক হিসেবে মানা হত রাজা ভূমিবলকে। যেকোনো ক্রান্তিকালে থাইরা তাকে অনুসরণ করতেন। তাকে থাইল্যান্ডের পিতা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও তিনি নবম রামহিসেবে পরিচিত।
রাজা ভূমিবল ছিলেন একজন বিলিওনিয়ার। নিজ অর্থের কিছু অংশ তিন সহস্রাধিক প্রকল্পে ব্যয় করেছেন। যার অধিকাংশই গ্রাম্য এলাকায় অবস্থিত। কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য, পানিসম্পদ, যোগাযোগ এবং জনকল্যাণে এ অর্থ ব্যয় করা হয়। থাইল্যান্ডে তার জনকল্যাণমূখী অংশগ্রহণের কথা থাই গণমাধ্যমে শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজা ভূমিবলের মৃত্যুর পর মহা ভাজিরালংকর্ণকে দেশটির নতুন রাজা নির্বাচিত করা হয়েছে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে