বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস-এর হয়ে হামলা পরিকল্পনার অভিযোগে অস্ট্রেলিয়ায় গ্রেফতার দুই

 

আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সংগঠন আইএসের হয়ে হামলা পরিকল্পনার অভিযোগে বুধবার দুই তরুণকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। গ্রেফতারকৃতদের বয়স ১৬ বছর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিতক সংবাদমাধ্যম বিবিসি।নামাজের স্থানের পেছনের একটি লেনওয়ে থেকে তাদের গ্রেফতার করে পুলিশের একটি সন্ত্রাসবিরোধী টিম। তাদের বিরুদ্ধে বেয়নেট স্টাইলে ছুরি বহন এবং আইএসের প্রতি আনুগত্যের শপথ সংক্রান্ত নোট পাওয়ার অভিযোগ করেছে পুলিশ। ছুরিগুলো ওইদিনই কেনা হয়েছিল।

2161cc33c6ba715ab42f4215dd49098f-57ff51bc376ed

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তরুণদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হবে।

দ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের খবরে বলা হয়েছে, ওই তরুণদের একজন দোষী সাব্যস্ত হওয়া এক সন্ত্রাসীর পুত্র। তবে এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

ওই তরুণদের স্থানীয় শিশু আদালতে তোলা হয়নি এবং কোনও জামিনের আবেদনও করা হয়নি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশের ডেপুটি কমিশনার ক্যাথেরাইন বার্ন সাংবাদিকদের বলেন, আইএসের দ্বারা অনুপ্রাণিত হয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল-আমরা এমন বক্তব্য তুলে ধরবো। তবে তাদের কোনও লক্ষ্যবস্তু থাকার বিষয়ে আমাদের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান