,

সবকিছু বিক্রি করে বাংলাদেশ ছাড়ছে শেভরন!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস কোম্পানি শেভরন কর্পোরেশন বাংলাদেশে থাকা তাদের সকল সম্পদ বিক্রি করতে চাইছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতনে বিশ্বব্যাপী লোকসানে পড়েছে কোম্পানিটি। লোকসান কাটিয়ে উঠতে বাংলাদেশসহ বিভিন্ন দেশে থাকা তাদের সম্পদ বিক্রির চেষ্টা করছে শেভরন।

ba3d3e7506d4adfc2f64080cd7f62716-57ff612685fe4

অবশ্য বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই তেল-গ্যাস কোম্পানি জানিয়েছে, বাংলাদেশে তাদের সম্পদ বিক্রির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘যদি সম্পদের ভালো দাম পাই, তবেই কেবল আমরা অগ্রসর হতে পারি।’
তবে এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি সান র‌্যামন শেভরনের গ্যাসসম্পদ বিক্রিতে সহযোগিতা করছে। ২০১৭ সালের মধ্যে তারা বিভিন্ন দেশে থাকা শেভরনের এক হাজার কোটি ডলার মূল্যের সম্পদ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে।
ব্লুমবার্গ-এর দাবি অনুযায়ী, ওই বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।
প্রতিবেদনে ওই সংবাদমাধ্যম জানায়,গত এক দশকের মধ্যে জ্বালানি তেলের দরপতনের ফলে তেল-গ্যাস কম্পানিগুলো এ বছর তাদের ৫০ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কম্পানিগুলোর মধ্যে ইক্সন মবিল করপোরেশনের পর সবচেয়ে বড় কোম্পানি শেভরন।
শেভরন এশিয়ায় থাকা তাদের সম্পদ বিক্রি করে তিন বিলিয়ন ডলার পাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে বাংলাদেশে থাকা গ্যাসসম্পদ ছাড়াও ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে থাকা সম্পদও বিক্রি করতে আগ্রহী কোম্পানিটি।

তেলের দরপতনের ফলে চলতি বছরের জুলাইয়ে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়ে শেভরন। ২০০১ সালের পর এর আগে এমন লোকসানের মুখে পড়তে হয়নি কোম্পানিটিকে।

শেভরন-এর ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রে বিনিয়োগ রয়েছে শেভরনের। ক্ষেত্রগুলো থেকে উত্তোলিত গ্যাসের একটি অংশের মালিক তারা, যা সরকার নির্ধারিত মূল্যে কিনে নেয়।

আর্থিক সংকট কাটাতে শেভরন বাংলাদেশে থাকা তাদের প্রায় ২০০ কোটি (দুই বিলিয়ন) ডলার মূল্যের গ্যাসসম্পদ বিক্রি করতে চাইছে। ভারত ও চীনের কিছু তেল উত্পাদনকারী প্রতিষ্ঠান তা কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশে শেভরন-এর এক কর্মকর্তা রয়টার্স-কে বলেছেন, ‘বাংলাদেশে শেভরনের সম্পদ বিক্রির বিষয়ে আমাদের সদর দফতরে উচ্চপর্যায়ের আলোচনা হচ্ছে। আমাদের কাছে এ বিষয়ক তেমন কোনও তথ্য নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে