,

রাজবাড়ীতে অদ্ভুত প্রতিবন্ধী শিশুর খোঁজ মিলেছে

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীতে অদ্ভুত ধরনের এক প্রতিবন্ধী মেয়ে শিশুর খোঁজ মিলেছে। শিশুটির বয়স নয়বছর হলেও ওজন মাত্র চার কেজি। ঠিকমত দাঁড়াতে পারে না বলে তার উচ্চতা কতটুকু তা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। তবে আনুমানিক ৩ ফুট হবে। সে কথা বলতে পারে না। হতদরিদ্র রিক্সাচালকের ঘরে জন্ম নেয়া শিশুটির বর্তমান সময় কাটছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ চিত্রটিই দেখা গেছে।

image-1866

শিশুটির নাম মেরী। বাড়ি রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে। বাবার নাম আবুল বাশার। পেশায় একজন রিক্সাচালক। তার নানা বাড়ি কুমিল্লায়। এতদিন পরিবারসহ তারা কুমিল্লাতেই বসবাস করতেন বলে জানান শিশুটির মা রওশন আরা। সম্প্রতি তারা রাজবাড়ীতে এসেছেন।

রওশন আরা জানান, তাদের পাঁচ সন্তান। মেরী সবচেয়ে ছোট। তার জন্ম নেয়ার পরই তারা বুঝতে পারেন সে প্রতিবন্ধী। কিন্তু তারপরও তারা কখনও তাকে অবহেলার চোখে দেখেননি। কিন্তু সে কথা বলতে পারে না। হাত ও পাগুলো খুবই সরু। খাওয়া দাওয়া বলতে শুধু নরম জাতীয় খাবার খায়।

এভাবেই চলছে মেরীর জীবন। সংসারে অভাব থাকায় বর্তমানে তিনি মেরীকে নিয়ে রাস্তায় নেমেছেন। যেখানেই তাকে বসিয়ে রাখা হচ্ছে সেখানেই উৎসুক জনতা তাকে দেখার জন্য ভিড় করছে এবং টাকা ফেলছে। এতে প্রতিদিনই মোটামুটি ভাল উপার্জন হচ্ছে তাদের।

এদিকে শিশুটিকে দেখার পর সবাই তাকে অদ্ভুত শিশু বলে আখ্যায়িত করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা