,

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

 

আন্তর্জাতিক ডেস্ক :নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ত্রিশ বছরের বেশি সময় আগে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন ট্রাম্প। একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন এমন একজন নারী যাত্রী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন।

image-1821

তার ভাষায় যা ছিল ‘অক্টোপাসের’ মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো।অন্য একজন নারী অভিযোগ করেছেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ওই নারীর মুখে চুম্বন করেছিলেন ট্রাম্প।এই দুই নারীকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস।তাদের এক প্রতিবেদনে ওই দুজন নারী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন, এবং কখনো তা নিয়ে দুঃখ প্রকাশ করেননি।
অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল।
প্রচার দল ওই প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।তবে অভিযোগকারী নারী দুজনই আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আলাপ করেছিলেন।
কিন্তু যখন তারা দেখলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তখন তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে