,

দক্ষিণী নায়িকায় মজেছেন ব্রাভো!

 

বিনোদন ডেস্ক : আইপিএল-এর কারণে বছরের একটা উল্লেখযোগ্য সময় ভারতে কাটাতে হয় ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের। এ সময় তাদের সঙ্গে ভারতের অনেক অভিনেত্রীদের প্রায়ই দেখা যায়। তাছাড়া ক্রিকেটারদের সঙ্গে বলিউড-ললনাদের প্রণয় নতুন কোনো খবর নয়। সম্প্রতি তেমনই একটি খবর রটেছে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং দক্ষিণী অভিনেত্রী শ্রিয়া সরনকে নিয়ে।

shriya-saran-and-bravo

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় শ্রিয়ার সঙ্গে ব্রাভোকে দেখা গেছে। একসঙ্গে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তারা। এ সময় ফটো সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন ব্রাভো-শ্রিয়া। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে তাদের ছবি।

সাবেক মিস বারবাডোজ রেজিনা রামজিতের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ব্রাভোর। অন্যদিকে এর আগে অনেক অভিনেতার সঙ্গেই শ্রিয়ার প্রেমের সম্পর্কের কথা শোনা গেছে। তবে সবই শোনা কথা! কারো সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি তাকে।

বলিউডের প্রতি ডোয়াইন ব্রাভোর ভালোবাসার কথা সবার জানা। বর্তমানে তুম বিন-টু সিনেমার বিশেষ মিউজিক ভিডিও ‘জিগার বোম্ব’র শুটিং করছেন তিনি। এছাড়া ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘ঝালাক দিখলা যা’-তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবেও ব্রাভো যোগ দিচ্ছেন। অর্থাৎ রূপালি পর্দায় ব্রাভোর উপস্থিতি বাড়ছে।

অন্যদিকে গত এক দশক ধরে দক্ষিণ ভারতের তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করছেন শ্রিয়া সরন। তার সবশেষ বলিউড সিনেমা দৃশ্যম। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অজয় দেবগন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা