,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1472757161647আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় রিতা মনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মধ্যপাড়া পোয়া পুকুরের পশ্চিম পাড়ের ৭০৪ নম্বর চারতলা বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে রিতা মনির মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার মোস্তাকিম মিয়ার স্ত্রী। তার বাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে।
মরদেহ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসঅাই) অানিছুর রহমান জানান, ওই গৃহবধূর মরদেহ বাসার একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে অানা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি অাত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী মোস্তাকিম পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা