,

একই নাটকে মা ও মেয়ের চরিত্রে

1aবিনোদন ডেস্ক : একই নাটকে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঈশানা। যেমনটা আর করা হয়নি তার। তাও আবার বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে। এই অভিনেতার সঙ্গে এটাই তার প্রথম কাজ।

তাই স্বাভাবিক, ‘রাত্রির ছায়া’ নামের এই নাটকটি তার কাছে বিশেষ কিছু। সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি পরিচালনা করেছেন অনন্ত হিরা। ঈশানা জানান, নাটকটিতে তাকে প্রথমে তারিক আনাম খানের স্ত্রী এবং পরে মেয়ের চরিত্রে দেখা যাবে।
ঈশানা বলেন, ‌‘এটা আমার জন্য অনেক বড় একটা কাজ। বেশ আনন্দ পেয়েছি অভিনয় করে। প্রথমে খুব ভয়ের মধ্যে ছিলাম বড় মাপের অভিনেতার সঙ্গে দুটি চরিত্রে কাজ করতে গিয়ে। বিশেষ করে তার স্ত্রীর চরিত্রেও অভিনয় করতে হয়েছে আমাকে। আমি সত্যিই মুগ্ধ।’
এদিকে এ নাটক ছাড়াও সম্প্রতি ‘স্বপ্ন ভ্রমর’ ও ‘ড্রিম অব লাইফ’ নামের দুটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন ঈশানা। পাশাপাশি ধারাবাহিক নাটকেও সরব এ মডেল-অভিনেত্রী। বর্তমানে ঈশানা অভিনীত ‘তুমি আসবে বলে’, ‘খেলাঘর’, ‘শান্তি অধিদপ্তর’সহ আরও কিছু ধারাবাহিক প্রচার চলছে বিভিন্ন টিভি চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা