,

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

253408স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া। বুধবার রাতে কেপটাউনের নিউল্যান্ডসে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে ৩২৭ রানের বিশাল স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৯৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ৩১ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগের চার ম্যাচেও হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হচ্ছে অজিদের।

যদিও দক্ষিণ অাফ্রিকার বিশাল রান তাড়া করতে নেমে এক পাশ আগলে রেখে বিশ্ব চ্যাম্পিয়নদের বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রোমাঞ্চকর জয়ের আশা জাগিয়েছিলেন; কিন্তু শেষটায় আর পারেননি। ফলে টানা পঞ্চম হারে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া।

রান তাড়ায় অ্যারন ফিঞ্চের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন ওয়ার্নার। কিন্তু ইমরান তাহিরের বলে ফিঞ্চ (৪০ বলে ১৯) বোল্ড হলে ভাঙে ১৩.৪ ওভার স্থায়ী জুটি। ৪৮তম ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ১৭৩ রান করেন ওয়ার্নার। এর মাঝে অন্য ব্যাটসম্যানদের শুধু আসা যাওয়ার মিছিল লক্ষ্য করা গেছে।

দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, কাগিসো রাবাদা ও কাইল অ্যাবট ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকরা ৫২ রানে তিন উইকেটে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে চতুর্থ উইকেটে সিরিজ সেরা রাইলি রুশো ও জেপি দুমিনির ১৭৮ রানের জুটিতে বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

সিরিজে দ্বিতীয় ও ক্যারিয়ারে তৃতীয় ওয়ানডে শতক করা রুশো ১২২ রান করেন। আর ৭৫ বলে ৮টি চারের সাহায্যে ৭৩ রান করেন দুমিনি।

অস্ট্রেলিয়ার জো মেনি ও ক্রিস ট্রেম্যাইন ৩টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা