,

৫০ বছর বয়সে মা হচ্ছেন সঙ্গীতশিল্পী জ্যানেট জ্যাকসন

janetবিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী জ‌্যানেট জ‌্যাকসন নিশ্চিত করেছেন যে ৫০ বছর বয়সে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।

মাইকেল জ‌্যাকসনের বোন জ‌্যানেট পিপল ম‌্যাগাজিনকে একথা নিশ্চিত করেছেন। পপ তারকা জ্যানেট বলেছেন “স্রষ্টাকে ধন‌্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন”।

জ‌্যানেট জ্যাকনের স্বামী ভিসাম আল মানা কাতারের নাগরিক। ৪১ বছর বয়সী কাতারের এই ব‌্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।

গত এপ্রিল মাসে জ‌্যানেট জ্যাকসন তাঁর ‘ওয়ার্ল্ড ট‌্যুর’ বাতিল করার পর তাঁর সন্তান-সম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে অনেকটা গুঞ্জন চলছিল। জ্যানেট তখন পরিবারের কারণ দেখিয়ে সফর বাতিল করেছিলেন।

লন্ডনে জ‌্যানেটকে নবজাতকদের নানা সামগ্রীও কিনতে দেখা যায়, তবে তখনও গর্ভধারণের বিষয়ে কিছু বলেননি তিনি।

জ‌্যানেট জ্যাকসনের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ একজন পিপল ম‌্যাগাজিনকে বলেছেন, “মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পী। তাঁর শরীর ও মন দুটোই ভালো আছে”। – বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা