,

হারে দুঃখ নেই, ইংল্যান্ডকে অভিনন্দন মাশরাফির

mashrafe-in-press-conferenস্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে জয় পেলে দারুণ একটি অর্জন জমা পড়ত বাংলাদেশের ঝুলিতে। ঘরের মাঠে টানা সাতটি সিরিজ জয়। তারপরও এই ম্যাচে জয় পাননি বলে খুব আক্ষেপ নেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বরং ম্যাচ জেতায় প্রতিপক্ষ ইংল্যান্ডকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হেরেছে। স্বাগতিকদের করা ২৭৭ রানের জবাবে অতিথি দলটি ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ম্যাচটি হারে আমাদের খুব একটা দুঃখ নেই। নেই কোনো অপূর্ণতা। ইংল্যান্ড যোগ্য দল হিসেবেই এই ম্যাচ জিতেছে। তবে আমরা কিছু ভুল না করলে হয়তো ম্যাচ জিততেও পারতাম।’

এই ম্যাচে তিন শতকের বেশি রান করলে হয়তো জেতা যেতো বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচে আরো কিছু বেশি রান করার সুযোগ ছিল। তিন শতকের বেশি রান করলে ইংল্যান্ডকে হয়তো চাপে ফেলা যেতো।’

ইমরুলের ক্যাচ মিসে ম্যাচ হেরেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আসলে ক্যাচ মিস ম্যাচের একটা অংশ। তবে সেই সময় ক্যাচটি ধরতে পারলে হয়তো অন্য রকম কিছু হতেও পারতো।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা