,

নির্বাচিত হলে ট্রাম্প হবেন ‘বিপজ্জনক’: জাতিসংঘের কর্মকর্তা

donald-trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, তবে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তা হবে ‘বিপজ্জনক’। আজ বুধবার ট্রাম্প সম্পর্কে জেনেভায় এ মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন।
জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, নির্যাতন ও অরক্ষিত সম্প্রদায়কে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য তাঁর কাছে উদ্বেগজনক ও বিরক্তিকর বলে মনে হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, জেনেভায় এক সংবাদ সম্মেলনে জেইদ বলেন, ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হন এবং যে পরিবর্তন আনার কথা তিনি বলেছেন, তা যদি করতে চান, তাহলে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপজ্জনক প্রেসিডেন্ট হবেন।
অবশ্য জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা হিসেবে জেইদ এ মন্তব্য করতে পারেন কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
এ প্রসঙ্গে জেইদ বলেন, কোনো দেশের রাজনৈতিক প্রচারে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তাঁর নেই। কিন্তু যখন একটি নির্বাচনের প্রচারণা বা ফলাফল যদি এমন হয়, যা সাধারণ মানুষের মানবাধিকার ক্ষুণ্ন করবে, তা নিয়ে মন্তব্য করার অধিকার তাঁর আছে বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা