,

সউদি নাগরিকত্ব আইন সংশোধন হচ্ছে

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি মা ও নন-সউদি পিতার সন্তানদের নাগরিকত্ব দেয়ার একটি প্রস্তাব বিবেচনা করে দেখছে সউদি শূরা কাউন্সিল।শূরা সদস্য লতিফাহ আল-শালান এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, কিছু পুরনো আইন আমাদের অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। নাগরিকত্ব আইনটি কয়েকবার কিছু রদবদল হলেও এটি আসলে ৬০ বছরের পুরনো। এর মধ্যে সময় অনেক বদলে গেছে, দেশ এগিয়ে গেছে।

image-1776
তিনি বলেন, এ অবস্থায় সউদি মা ও নন-সউদি পিতার সন্তানরা যেসব সমস্যায় পড়ছে, শূরাকে তা অবশ্যই আমলে নিতে হবে।আল-শালানের সঙ্গে এ ইস্যুতে জোট বেঁধেছেন শূরার আরো কজন সদস্য। তারা হলেন আতা আল-সুবাইতি, হায়া আল-মিনাই, ওয়াফা তাইবাহ ও থুরাইয়াহ উবাইদ।লতিফাহ আল-শালান বলেন, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ইসলামী আইন ও ন্যায় বিচারের নীতিমালার উদ্ধৃতি দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা সউদি মায়ের সন্তানদের নাগরিকত্ব চাচ্ছি, তাদের নন-সউদি স্বামীদের নয়। সউদি নারীরা অধিক হারে বিদেশীদের বিয়ে করছে। এটা উদ্বেগজনক। আমদের অবশ্যই নিজেদের সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। সউদি মায়েদের অধিকার আছে তাদের সন্তানদের সউদি নাগরিকত্ব পাইয়ে দেয়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে