,

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

 
স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে টানা সপ্তম ওয়ানডে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতল ইংলিশরা।

image-1682

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট ও ১৩ বল হাতে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী : শফিউল ইসলামের করা ৪৮তম ওভারের পঞ্চম বলে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ক্রিস ওয়াকস। তিনি ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে দলের জয় সহজতর করেন বেন স্টোকস। তিনি ৪৮ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন।

ষষ্ঠ উইকেটের পতন : মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ধরা পড়েন মঈন আলী (১)।

পঞ্চম উইকেটের পতন : ২২৭ রানের মাথায় মাশরাফির বলে বোল্ড হয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (২৫)। মাশরাফির বল তার ব্যাট ছুঁয়ে স্ট্যাম্প ভেঙে দেয়।

চতুর্থ উইকেটের পতন : দলীয় ১৭৯ রানের মাথায় শফিউলের করা বলে স্কুপ করতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন ডাকেট। অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন মুশফিক। সাজঘরে ফেরার আগে ৬৮ বলে ৪চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন ডাকেট।

তৃতীয় উইকেটের পতন : দলীয় ১৭২ রানের মাথায় শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে যান জনি বেয়ারস্টো (১৫)।

দ্বিতীয় উইকেটের পতন : দলীয় ১২৭ রানের মাথায় মোসাদ্দেক হোসেন সৈকতের বল উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন স্যাম বিলিংস। যাওয়ার আগে তিনি ৬৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬২ রান করে যান।
ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন : উদ্বোধনী জুটিতে জেমস ভিন্স ও স্যাম বিলিংস মিলে ৬৩ রান সংগ্রহ করেন। তাতে ভালো সূচনা পায় ইংল্যান্ড। কিন্তু বল হাতে এসেই এই জুটি ভাঙেন নাসির হোসেন। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জেমস ভিন্স (৩২)।
এই মাঠে দুই শতাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র দুটি। তবে ২২৫ রানের বেশি তাড়া করে কোনো জয়ের রেকর্ড নেই। দেখার বিষয় ইংল্যান্ড এই রান তাড়া করে জয় পায় কিনা। তবে ২৭৭ রান কিন্তু বাংলাদেশের জয়ের পক্ষেই কথা বলছে।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। তিনি ৬২ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৭ রানের মহামূল্যবান ইনিংস খেলেন। ৪টি চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৪৬ রান করেন ইমরুল কায়েস।

৫টি চারের সাহায্যে সাব্বির রহমান করেন ৪৯ রান। আর সমসংখ্যক চারের মারে ৪৫ রান করেন তামিম ইকবাল। মোসাদ্দেক হোসেন সৈকত ৩৯ বলে ৪টি চারের সাহায্যে ৩৮ রানে অপরাজিত থাকেন। তিনি সপ্তম উইকেট জুটিতে মুশফিককে যোগ্য সঙ্গ দেন।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ৪টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট শিকার করেছেন বেন স্টোকস ও মঈন আলী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে