,

নারীবিদ্বেষী বক্তব্যের জন্য ট্রাম্প মুদি দোকানেও কাজ পাবেন না: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফাঁস হওয়া অডিও টেপে ট্রাম্প যেসব নারীবিদ্বেষী কথা বলেছেন, এসব কথা বলে মুদি দোকানের মালামাল বিক্রির কাজটাও কেউ করতে পারেন না। মঙ্গলবার উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

5c9e0b5cdc77c72ac52d1b7ccb685d3a-57fdda8cd4fc4

সম্প্রতি ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন।

ওই নারীবিদ্বেষী বক্তব্যকে কেন্দ্র করে ওবামা বলেন, ‘এখন আপনারা এমন এক অবস্থায় রয়েছেন, যেখানে এক লোক এমন সব কথা বলছেন, যার পর তাকে সাতটা-এগারোটার মুদি দোকানেও চাকরি দেওয়া হবে না।’

ট্রাম্পের সমর্থকদের দিকে ইঙ্গিত করে ওবামা বলেন, “আপনারা দেখবেন, এখনও জনগণ বলছে, ‘আমরা তার সঙ্গে ভীষণভাবে দ্বিমত পোষণ করি… তবে এর পরও আমরা তাকে সমর্থন করি।’ তারা এখনও তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে চান। এর কোনও মানে হয় না।”

তিনি ট্রাম্পের বিরুদ্ধে ট্যাক্স রিটার্ন জমা না দেওয়া এবং তার ব্যবসায়িক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে