,

প্রিয়াঙ্কাকে কেউ বিয়ে করবে না!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডেও বেশ জনপ্রিয় তিনি। কোটি কোটি পুরুষের স্বপ্নের নারী এ অভিনেত্রী।

priyanka-1024

কিন্তু কেউ নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করবে না। এমনটাই মনে করতেন এ অভিনেত্রীর দাদি। সম্প্রতি ‘বিনেথ দ্য সারফেস’ শিরোনামের একটি টক শোর প্রোমো প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানেই এ কথা জানিয়েছেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী।

প্রোমো দেখানো হয়েছে শোয়ের সঞ্চালক অনুপমা চোপড়াকে প্রিয়াঙ্কা তার বিভিন্ন বিষয় সম্পর্কে বলছেন। এ সময় তিনি জানান, আর দশজন সাধারণ মেয়ের মতো তাকেও পরিবার থেকে কথা শুনতে হয়েছে। প্রিয়াঙ্কা জানান, দাদির সঙ্গে তার খুব ভালো বোঝাপড়া ছিল। তিনি নাকি এ অভিনেত্রীকে প্রায়ই বলতেন, ‘খাবার বানাতে জানো না, ঘরের কোনো কাজ করো না। তোমাকে কেউ বিয়ে করবে না।’

বর্তমানে এবিসি চ্যানেলে প্রচারিত হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমের পর্ব। হলিউডের বেওয়াচ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া সিনেমা প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত এ অভিনেত্রী

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে