,

মেয়েকে আড়ালেই রাখছেন শহিদ

 

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর। মেয়ে মিশার জন্মের আগে স্ত্রী মিরা রাজপুতের খবর নিয়মিত ভক্তদের জানাতেন তিনি। এমনকি মাইক্রোব্লগিং সাইট টুইটারে মেয়ের জন্মের খবর সবাইকে জানিয়েছিলেন এ অভিনেতা।

shahid-kapoor-mira1476269700

তবে প্রায় দুই মাস পার হলেও এখনো মেয়ের ছবি প্রকাশ করেননি তিনি। এমনকি মিডিয়া থেকেও মেয়েকে আড়ালে রাখছেন এই অভিনেতা।

সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ফটোসাংবাদিকের ক্যামেরাবন্দি হয়েছেন শহিদ। কিন্তু এবারো পাপারজ্জিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়ালেই রাখলেন এ অভিনেতা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে আছেন শহিদ, তবে তোয়ালে দিয়ে তার মুখ ঢাকা। এ সময় এ অভিনেতার পাশে ছিলেন স্ত্রী মিরা।

খুব শিগগিরই সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমার শুটিং শুরু করবেন শহিদ। এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে শহিদ অভিনীত সিনেমা রেঙ্গুন। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। এতে আরো অভিনয় করেছেন সাইফ আলী খান এবং কঙ্গনা রাণৌত।

২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। বছর ঘুরতেই তাদের ঘর আলোকিত করে আসে নতুন অতিথি। গত ২৬ আগস্ট মুম্বাইয়ের খারে অবস্থিত হিন্দুজা হেলথকেয়ার সার্জিক্যাল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শহিদের স্ত্রী মিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা