,

বাংলাদেশ ইংল্যান্ডের অঘোষিত ফাইনাল (দেখুন সরাসরি)

mashrafi-tass20161007142708-1-550x341টসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে অঘোষিত ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির কারণে আউটফিল্ডও বেশ ধীর। ব্যাটিংয়ের জন্য তেমন উপযোগী পরিবেশ নয়। এরপরও সতর্কতার সঙ্গে শুভ সূচনা করেছে ওপেনিংয়ে নামা তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
সর্বশেষ খবর অনুযায়ী, ১৩ ওভার শেষে মাশরাফির দলের স্কোর বিনা উইকেটে ৪০ রান। তামিম ইকবাল ২৩ ও ইমরুল কায়েস ৩২ রান নিয়ে ব্যাট করছেন।
মাশরাফির টস ভাগ্য আবারও হতাশ করল। টানা তিনটি টস হারলেন তিনি। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর অনুষ্ঠিত টসে জিতে বোলিং নিতে কোন দ্বিধাই করেননি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
অঘোষিত ফাইনাল টসে জিতলেই নির্দ্বিধায় বোলিং নিতেন বলেও জানালেন মাশরাফি। পিচ ভেজা থাকায় ম্যাচের আগে থেকেই টস নিয়ে আলাপ হচ্ছিল। শেষ পর্যন্ত সফরকারীরাই এই সুবিধা পেয়ে গেল।
সিরিজের আগের দুই ম্যাচ দুদলই একটি করে জেতায় এই ম্যাচই সিরিজের ফল নির্ধারন করবে।
সিরিজ নির্ধারনী ম্যাচে একাদশে কোন পরিবর্তন নেই বাংলাদেশের। যদিও ইংলিশ দলে দুটি পরিবর্তন রয়েছে।
ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে।
বাংলাদেশ দলে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তৃতীয় ম্যাচে কোনও পরিবর্তন হয়নি। আগের একাদশই মাঠে নামছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা